×

বরিশাল

দুধ-সে‌ভেন আপ দি‌য়ে গোসল ক‌রে ব্রা‌জিল ত্যাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:৫৭ পিএম

দুধ-সে‌ভেন আপ দি‌য়ে গোসল ক‌রে ব্রা‌জিল ত্যাগ

ছবি: সংগৃহীত

বরিশালে দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে ব্রাজিল ফুটবল দল ছেড়ে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন তাওহীদ ইসলাম নামের এক কলেজ শিক্ষার্থী।

রোববার (১৪ জুন) দুপুরে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। এসময় আর্জেন্টিনার সমর্থকরা তাকে বরণ করে নেয়।

তাওহীদ বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

তাওহীদ বলেন, খেলায় হার জিত থাকবে সেটা স্বাভাবিক। কিন্তু দেশব্যাপী ব্রাজিলের জার্সি পড়া চোর ধরা পড়ায় মর্মাহত আমি। শুধু চুরি নয়, ব্রাজিলের সমর্থকরা তাদের জার্সি পরে ইভটিজিংও করছে। এই কারণে আমার বান্ধবীরা আমাকে লজ্জা দেয়। তাই বান্ধবীর কথায় অনুপ্রাণিত হয়ে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ত্যাগ করে আর্জেন্টিনায় যোগ দিয়েছি।

ঘটনাস্থলে উপস্থিত আকিবুল ইসলাম জানিয়েছেন, দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে এবং শপথ বাক্য পাঠ করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগ দিয়েছে তাওহীদ। আমরা তাকে স্বাগত জানিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App