×

বরিশাল

নদী থেকে নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:২১ পিএম

নদী থেকে নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

বরিশালে দুদিন ধরে নিখোঁজ থাকা নাজমুল হোসেন নামে এক অটোরিকশা চালকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সকালে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা নদীর পূর্ব পাড় থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে থাকা অটোরিকশাটি এখনও পাওয়া যায়নি।

নিহত নাজমুল (২৫) বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাকরকাঠি এলাকার আব্দুল রশিদ মোল্লার ছেলে। পুলিশের ধারণা, অটোরিকশা ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার অলোক কান্তি শর্মা বলেন, সোমবার সকালে কালিজিরা নদীর পূর্ব পাড়ে একটি বস্তায় অর্ধেক বাঁধা অবস্থায় মরদেহটিকে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাজমুলের মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১৩ জুন) সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাজমুল। দুপুর থেকে নাজমুলকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রোববার (১৪ জুন) নিহতের বাবা আব্দুল রশিদ মোল্লা বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নাজমুলের স্ত্রী নীপা বেগম বলেন, শনিবার সকাল ১০টার দিকে নাজমুল বাড়িতে এসে সন্তানকে দেখে যান। রাতে আমাদের নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। কিন্তু এরপর থেকে আর তার খোঁজ পাইনি। তার কোনো শত্রু ছিল না। তাহলে কেন এভাবে মেরে ফেলা হলো।

বরিশাল কোতয়ালি মডেল থানার সহকারী কমিশনার অলোক কান্তি শর্মা বলেন, সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার অটোরিকশাটিও পাওয়া যাচ্ছে না। হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App