×

বরিশাল

নগরজুড়ে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩১

Icon

এম.কে. রানা, বরিশাল

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৭:০০ পিএম

নগরজুড়ে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩১

ফাইল ছবি

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলার ৩১ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার বিকেলে বিএমপির পক্ষ থেকে জানানো হয়, নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক আভিযানিক দল অভিযান চালিয়ে ৭৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্যসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পুলিশ বলছে, মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে।

গ্রেফতারকৃতদের মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ জন রয়েছেন। এছাড়া অন্যান্য আইনে তিনজন, বরিশাল মহানগর অধ্যাদেশে ১০ জন এবং নিয়মিত মামলাসহ পূর্বের বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ৩১ জন অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে।

বিএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন এলাকায় অপরাধপ্রবণতা রোধ, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়। এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে মামলার আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের শীর্ষ এক কর্মকর্তা জানান, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত পরিবেশ বজায় রাখতে পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধী, মাদক কারবারি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুমের মধ্যে বালিশে লালা ঝরছে? জানুন ভয়ঙ্কর কারণ!

ঘুমের মধ্যে বালিশে লালা ঝরছে? জানুন ভয়ঙ্কর কারণ!

অঙ্গীভূত ৬৭২ নারী আনসার সদস্যের ভাগ্যে কালো ছায়া

বিধি লঙ্ঘন আনসার-ভিডিপির অঙ্গীভূত ৬৭২ নারী আনসার সদস্যের ভাগ্যে কালো ছায়া আমলে নেওয়া হচ্ছে না চাকরি স্থায়ী ও নিয়মিতকরণের গেজেট

স্কুল ফাঁকি দিয়ে নদীতে গোসলে নেমে প্রাণ গেল ২ শিক্ষার্থীর

স্কুল ফাঁকি দিয়ে নদীতে গোসলে নেমে প্রাণ গেল ২ শিক্ষার্থীর

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাবার বিতরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App