×

বরিশাল

কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৩, স্বর্ণের চেইন ও টাকা লুট

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম

কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৩, স্বর্ণের চেইন ও টাকা লুট

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যবসায়ীর দোকান এবং বাসায় সন্ত্রাসীদের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন কলাপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কালাম সরদার (৫২), ব্যবসায়ী মো. আনিছুর রহমান (৫১) এবং রোকসানা আক্তার (৪৬)।

এ ঘটনায় গুরুতর আহত কালাম সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সময় মুদি দোকানের ক্যাশ থেকে দশ হাজার টাকা এবং ব্যবসায়ীর বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নারীকে পিটিয়ে জখম করে স্বর্ণের চেইন নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ৯টার দিকে কলাপাড়া পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের স্লুইস এলাকায় এ হামলার অভিযোগ উঠেছে।

এলাকাবাসী এবং ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, স্থানীয় মুদি দোকানদার মো. আনিছুর রহমান কলাপাড়া পৌর ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক। রাত ৯টার দিকে তিনি দোকানে বসেছিলেন। হঠাৎ ১৫-২০ জনের একটি দল কাউন্সিলর কালাম সরদারকে ধাওয়া দিলে তিনি দৌড়ে ওই মুদি দোকানে ঢুকে যান। এ সময় সন্ত্রাসীরা কালাম সরদারকে মারধর করে, সেই সঙ্গে আনিছুর রহমানকেও মারধর করেন। কালাম সরদার পিছনের দরজা দিয়ে দৌড়ে আনিছুর রহমানের ঘরে গিয়ে আশ্রয় নেন এবং দরজা বন্ধ করে দেন।

এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রড দিয়ে তাঁকে পিটাতে থাকেন। তিনি অজ্ঞান হয়ে পড়লে, সন্ত্রাসীরা আনিছুর রহমানের স্ত্রী রোকসানা আক্তারকে রড দিয়ে আঘাত করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় ঘরে থাকা তাঁর নাতি ৫ বছরের শিশু আয়ান ভয় পেয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে।

কলাপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাইম (২৫), পিতা মো. ইসমাইল, বাদুরতলী এবং নীলগঞ্জ এলাকার মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল (২২)সহ ১৫-২০ জনের সন্ত্রাসী বাহিনী এ হামলা চালিয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

ভুক্তভোগী আহত রোকসানা আক্তার বলেন, আমি কিছু বুঝে ওঠার আগেই দেখি অনেকগুলো লোক বাসার মধ্যে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। এ সময় আমি নাতিকে ভাত খাওয়াচ্ছিলাম। তারা রড দিয়ে আমার ডান হাতের কনুইয়ের ওপর আঘাত করে। এতে সেখানে ফ্র্যাকচার হয়। আমার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন খুঁজে পাচ্ছি না।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনিছুর রহমান বলেন, ছোট থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। কোনো দিন কোনো সুযোগ গ্রহণ করিনি। বিনিময়ে আজ এই উপহার পেয়েছি। দোকান থেকে যখন ঘরে গিয়েছি, এসে দেখি ক্যাশে থাকা দশ হাজার টাকা নেই। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার চাই। ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা মো. বশির উদ্দিন বলেন, খবর পেয়ে এখানে এসেছি। এলাকাবাসীর কাছে শুনেছি। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

কলাপাড়া ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মো. আফজাল হোসেন বলেন, আনিছ ভাই এবং তাঁর পরিবারের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কলাপাড়া ওলামা দল এ ব্যাপারে উপজেলা বিএনপির সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে। কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার বলেন, খবর পেয়ে আমি সেখানে গিয়েছি। কিছু ভাঙচুরের আলামত পেয়েছি। উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে জানাব।

কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। কিছুদিন ধরে আমি ঢাকায় আছি। কলাপাড়া বিএনপি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে। কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক বলেন, কোনো ব্যবসাপ্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে হামলা করা, এটা কলাপাড়া বিএনপি কখনোই সমর্থন করে না। আমি সকালে সেখানে উপস্থিত হয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেছি এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে অবহিত করেছি।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছাত্রদলের সভাপতিকে সেখানে পাঠিয়েছি। তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস হোসেন বলেন, অসুস্থ নারী সদস্যকে হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দু’পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদক সেবনের ছবি ফেসবুকে দু’পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ

চীনা নাগরিক কর্তৃক বাংলাদেশি তরুণীকে চুক্তিভিত্তিক বিয়ের গুঞ্জন, যা জানা গেল

চীনা নাগরিক কর্তৃক বাংলাদেশি তরুণীকে চুক্তিভিত্তিক বিয়ের গুঞ্জন, যা জানা গেল

‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা সচল

সংসদে তথ্যমন্ত্রী ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা সচল

এক টনের বেশি খাবার যে কারণে বিশ্বকাপে নিয়ে এসেছে নরওয়ে

এক টনের বেশি খাবার যে কারণে বিশ্বকাপে নিয়ে এসেছে নরওয়ে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App