×

বরিশাল

সৈকতে ভেসে এলো ৫৬ ফুট লম্বা মৃত বেলিন তিমি

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:৪৫ পিএম

সৈকতে ভেসে এলো ৫৬ ফুট লম্বা মৃত বেলিন তিমি

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৫৬ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের একটি অর্ধগলিত মৃত বেলিন প্রজাতির তিমি। 

স্থানীয়দের মতে, গত দুই যুগে এই সৈকতে ভেসে আসা মৃত তিমিগুলোর মধ্যে এটি তৃতীয় বৃহত্তম।

সোমবার (২৯ জুন) শেষ বিকেলে সৈকতের কাউচার পয়েন্টে তিমিটি ভেসে আসে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপকূল পরিবেশ কর্মীরা।

পরিবেশ কর্মী কামাল হোসেন রনি বলেন, তাদের ধারণা, অর্ধগলিত এ তিমিটি প্রায় দেড় মাস আগে মারা গেছে। এর আগে এ বছর ৫৮ ফুট দৈর্ঘ্যের আরও একটি মৃত তিমি সৈকতে ভেসে এসেছিলো। সৈকতে ভেসে আসা তিমি ও ডলফিনের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন তিনি।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মৃত তিমিটি মাটিচাপা দেওয়া হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পরবর্তীতে এটির নমুনা সংগ্রহ করা হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধানে খনন হচ্ছে খাল

জলাবদ্ধতায় অনাবাদি হাজারো বিঘা জমি, সমাধানে খনন হচ্ছে খাল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কবার্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কবার্তা

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ, দীর্ঘ যানজট

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ, দীর্ঘ যানজট

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে হবে: ইসরায়েলি মন্ত্রী

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে হবে: ইসরায়েলি মন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App