×

বরিশাল

ভাতের মার ঢেলে গৃহবধূকে ঝলসে দিলো ননদ

Icon

অতুল পাল, বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম

ভাতের মার ঢেলে গৃহবধূকে ঝলসে দিলো ননদ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে ফুটন্ত ভাতের মাড় শরীরে ঢেলে এক গৃহবধূকে ঝলসে দেওয়া অভিযোগ উঠেছে তার ননদ সালমা বেগমের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ ওই গৃহবধূকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। 

দগ্ধ গৃহবধূর নাম শারমিন বেগম দুলাল প্যাদার স্ত্রী।

পরিবারের সদস্যদের ভাষ্য, ঘটনার সময় শারমিন বেগম রান্নাঘরে মাটির চুলায় ভাত রান্না করছিলেন এবং পাশে বসে সবজি কাটছিলেন। এ সময় সালমা বেগম হঠাৎ ফুটন্ত ভাতের পাতিল থেকে ভাতের মাড় তার শরীরে ঢেলে দেন। এতে শারমিন বেগমের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, ফুটন্ত ভাতের মাড় আঠালো হওয়ায় তা শরীরে লেগে থাকে। এতে শারমিন বেগমের শরীরের প্রায় ২০ শতাংশ দগ্ধ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

শারমিনের স্বামী দুলাল প্যাদা বলেন, তার বোন সালমা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। হঠাৎ করেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে তার দাবি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, সরেজমিন  তদন্ত করতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App