×

বরিশাল

কুয়াকাটায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম

কুয়াকাটায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের নাইওরিপাড়া গ্রামে মিলি আক্তার মায়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। রোববার (১২ জুলাই) সকালে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিলি আক্তার মায়া চাঁদপুর জেলার বাসিন্দা খোরশেদ আলমের মেয়ে। তার স্বামী মো. নাঈম, যিনি নাইওরিপাড়া গ্রামের একজন ট্রাকশ্রমিক।

স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রায় দুই বছর আগে পরিবারের অমতে তাদের বিয়ে হয়।

পরিবার ও প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান। রোববার সকালে ঘুম থেকে উঠে নাঈম তার স্ত্রীকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মহিপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App