×

বরিশাল

‘তুমি কে, আমি কে—ব্রয়লার, ব্রয়লার’

ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম

ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

ছবি: ভোরের কাগজ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ফায়ার সার্ভিস মোড়ে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে শহরের চারটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং বিভিন্ন ধরনের যানবাহন দীর্ঘ সময় আটকা পড়ে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা মানবিক দিক বিবেচনায় রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচলের সুযোগ দেন।

এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল, “এক দফা, এক দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ” এবং “তুমি কে, আমি কে—ব্রয়লার, ব্রয়লার”।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দাবি-দাওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে নেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয় তা পর্যবেক্ষণের জন্য তারা আগামী ২৪ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত রেখেছেন। তবে এ সময়ের মধ্যে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না এলে বুধবার পরীক্ষা শেষে দুপুর থেকে পুনরায় আন্দোলনে নামার ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীদের এ কর্মসূচির কারণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App