×

বরিশাল

মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে নদীতে পড়ে জেলে নিখোঁজ

Icon

কামরুল হাসান রুবেল, রাঙ্গাবালী (পটুয়াখালী)

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:০৫ পিএম

মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে নদীতে পড়ে জেলে নিখোঁজ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রামনাবাদ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নসংলগ্ন রামনাবাদ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রি গ্রামের বাসিন্দা রুবেল হাওলাদারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নদীতে জাল ফেলে মাছ শিকার করছিল। এ সময় হঠাৎ আকাশ কালো হয়ে বৈরী আবহাওয়া শুরু হলে জেলেরা দ্রুত জাল তুলতে থাকেন। জালের অর্ধেক তোলার পরই আকস্মিক বজ্রপাত ট্রলারের ওপর আঘাত হানে।

বজ্রপাতের তীব্রতায় ট্রলারে থাকা তিন জেলে আহত হন। একই সঙ্গে সবাই দিশেহারা হয়ে পড়েন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দেখা যায়, ট্রলারের হাল (সুকান) ধরে থাকা ট্রলার মালিক রুবেল হাওলাদার ট্রলারে নেই। ধারণা করা হচ্ছে, বজ্রপাতের আঘাতে তিনি নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন।

এরপর জেলেরা জাল কেটে দিয়ে দীর্ঘ সময় নদীতে রুবেল হাওলাদারকে খোঁজাখুঁজি করেন। কোনো সন্ধান না পেয়ে তারা তীরে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। খবর পেয়ে স্থানীয় কয়েকটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেলের কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ রুবেল হাওলাদার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রি গ্রামের বাসিন্দা। আহতরা হলেন মো. নাসির (২৫), পিতা সফিক ভূঁইয়া; রাজিব (২২), পিতা বাবু সরদার; এবং সাহাদাত (১৮), পিতা রুহুল আমিন মৃধা। তারাও একই গ্রামের বাসিন্দা।

এদিকে, রুবেল হাওলাদারের নিখোঁজের খবরে তাঁর পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয়রাও দ্রুত নিখোঁজ জেলেকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App