×

বরিশাল

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় জনসভা শনিবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৫:২৬ পিএম

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় জনসভা শনিবার

ছবি : সংগৃহীত

গণভোটের গণরায় বাস্তবায়ন, দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ পাঁচ দফা দাবিতে শনিবার (১৮ জুলাই) বরিশালে অনুষ্ঠিত হবে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় জনসভা। দুপুর ২টায় বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। দলীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

গণভোটের গণরায় বাস্তবায়ন, দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে এ জনসভার আয়োজন করা হয়েছে।

সমাবেশ সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর ও জেলা শাখার উদ্যোগে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলোতে সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি, প্রচার কার্যক্রম জোরদার এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব, সুশাসন প্রতিষ্ঠা এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে এ জনসভা অনুষ্ঠিত হচ্ছে। তিনি দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণভাবে জনসভায় অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, বরিশালে পাইপলাইনে গ্যাস সরবরাহ, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির দাবিও জনসভা থেকে উত্থাপন করা হবে।’

দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান। এছাড়া ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতারাও বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ আলম, এবি পার্টি, এনসিপি, জাগপা, বাংলাদেশ লেবার পার্টিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের জেলা ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাইনালে উঠেও গোল্ডেন বুট হারাতে পারেন মেসি

ফাইনালে উঠেও গোল্ডেন বুট হারাতে পারেন মেসি

‘জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি’

জ্বালানিমন্ত্রী ‘জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি’

 দাবানলের ধোঁয়ায় স্পেনের অনুশীলন, প্রস্তুতিতে নতুন উদ্বেগ

দাবানলের ধোঁয়ায় স্পেনের অনুশীলন, প্রস্তুতিতে নতুন উদ্বেগ

দেশে যত গন্ডগোল হয় সবকিছুর ‘রিমোট কন্ট্রোল দিল্লিতে

গোলাম পরওয়ার দেশে যত গন্ডগোল হয় সবকিছুর ‘রিমোট কন্ট্রোল দিল্লিতে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App