×

বরিশাল

ছুটি হলো স্কুলের, কিন্তু বাড়ি ফেরা হলো না নাহিয়ান ও ইয়াকুবের

Icon

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:৩৭ পিএম

ছুটি হলো স্কুলের, কিন্তু বাড়ি ফেরা হলো না নাহিয়ান ও ইয়াকুবের

নাহিয়ান ও ইয়াকুবের সেন্ডেল। ছবি: ভোরের কাগজ

বরিশালের মেহেন্দিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুজন হলো খরকী এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান (৮) এবং একই এলাকার ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব (৮)।  

তাঁরা দুজনেই খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। রোববার পৌরসভার খরকী এলাকায় ঘটে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা। 

স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মত আজ দুজন বিদ্যালয়ে যায়, কিন্তু নির্ধারত সময় শেষেও তারা দুজন বাড়ি ফেরেনি। এতে পরিবার দুশ্চিন্তায় পড়ে যান এবং পুরো এলাকা খুঁজতে থাকেন। দীর্ঘ পাঁচ ঘন্টা খোঁজাখুঁজির পর বিকাল পাঁচটার সময় খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশেই পুকুর পাড়ের ঘাটে ওই দুই শিশুর জুতোর দেখা মিলে। পরে স্থানীয় কয়েকজন মিলে পুকুরে নেমে অনেক্ষণ খোঁজার পর দুজনের মরদেহ উদ্ধার করেছে।

এলাকাবাসীর ভাষ্য, খেলাধুলা শেষে হয়তো গোসল করতে নামার পর সাঁতার না জানার কারণে দুজনেই পানিতে ডুবে গেছে। 

স্থানীয় বাসিন্দা পলাশ বললেন, নিহত নাহিয়ান ও ইয়াকুব খরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং তাঁরা প্রতিদিন একসঙ্গে স্কুলে আসা-যাওয়া করতো। কিন্তু আজকে সময়মতো বাড়ি না ফেরার কারণে পরিবার বিষয়টি এলাকাবাসীকে জানায়। পরে এলাকাবাসী খোঁজ করার পরে পুকুর থেকে দুজনের ডুবন্ত মরদেহ উদ্ধার করে।

খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল চন্দ্র দাস বললেন, নিহত দুই শিশু বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। আজকেও তাঁরা দুজনে শ্রেণিকক্ষে উপস্থিত ছিলেন। দুপুর পৌনে ১২ টার দিকে বিদ্যালয় ছুটি হয়েছে।কিন্তু তাঁদের নিখোঁজ হওয়ার খবর পাইনি। বিকাল ৫ টার দিকে তাঁদের মৃত্যুর সংবাদ শুনেছি।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিন উদ্দিন জানান, বিষয়টি এখনো কেউ জানায়নি। খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লর্ডসে রহস্যময় সঙ্গিনী, নতুন প্রেমে অর্জুন কাপূর!

লর্ডসে রহস্যময় সঙ্গিনী, নতুন প্রেমে অর্জুন কাপূর!

বিশ্বকাপের ২৩ আসরের গোল্ডেন বুট জিতেছেন যাঁরা

বিশ্বকাপের ২৩ আসরের গোল্ডেন বুট জিতেছেন যাঁরা

টানা ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

টানা ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

প্রধানমন্ত্রী-আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী-আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App