×

বরিশাল

গৃহবধূ শিরিন হত্যার বিচার দাবিতে নলছিটিতে মানববন্ধন

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম

গৃহবধূ শিরিন হত্যার বিচার দাবিতে নলছিটিতে মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

বরিশাল নগরীতে গৃহবধূ শিরিন আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তাঁর পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়রা। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় শিরিনের বাবার বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন শিরিন আক্তারের বাবা শাহ আলম মোল্লা, মা নাজমিন বেগম, ভাই জাহিদুল ইসলাম এবং বোন রুমি আক্তার ও কলি আক্তার।

বক্তারা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই শিরিনকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একাধিকবার তিনি পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের বিষয়টি জানিয়েছিলেন। তাঁদের দাবি, শিরিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

ছবি: ভোরের কাগজ

শিরিনের বাবা শাহ আলম মোল্লা বলেন, “আমার মেয়ের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” মা নাজমিন বেগম বলেন, “আমি আমার মেয়ের মৃত্যুর বিচার চাই। যারা আমার মেয়ের জীবন নষ্ট করেছে, তাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।” ভাই জাহিদুল ইসলাম বলেন, “মৃত্যুর আগে শিরিন আমাকে ফোন করে তাঁর ওপর নির্যাতনের কথা জানিয়েছিল। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত বিচার চাই।”

উল্লেখ্য, গত ৭ জুলাই বরিশাল নগরের চাঁদমারী এলাকায় স্বামীর ভাড়া বাসা থেকে শিরিন আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিরিনের বাবা শাহ আলম মোল্লা তাঁর মেয়ের স্বামী এনামুল হক শাহিন, স্বামীর বোন খাদিজা এবং নানী ফিরোজা বেগমের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজিব হোসেন জানান, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। এ মামলায় শিরিনের স্বামী এনামুল হক শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা, ছিলেন ধর্ষণ মামলার আসামি

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

কৃষকদের জন্য বড় উদ্যোগ, ১৭ সেপ্টেম্বর মিলবে ১ লাখ কার্ড

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App