×

বরিশাল

ঝালকাঠি

এক দিনে হাসপাতালে ভর্তি ২৯ ডেঙ্গু রোগী, চিকিৎসাধীন ৫৭

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৭:১৫ পিএম

এক দিনে হাসপাতালে ভর্তি ২৯ ডেঙ্গু রোগী, চিকিৎসাধীন ৫৭

ছবি: সংগৃহীত

ঝালকাঠিতে ডেঙ্গু সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। বর্তমানে জেলার চারটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন ডেঙ্গু রোগী।

মঙ্গলবার (২১ জুলাই) ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ২৯ জনের মধ্যে ২৬ জন ঝালকাঠি সদর হাসপাতালে এবং ৩ জন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হননি।

আরও পড়ুন: জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কে ওই নারী?

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছর এ পর্যন্ত জেলায় মোট ৮৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৭৭৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন, “ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জেলার হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত জরুরি। জ্বর হলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে এসে পরীক্ষা করাতে হবে। একই সঙ্গে বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। সচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App