×

বরিশাল

বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম, মামলা

Icon

এম.কে. রানা, বরিশাল

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:৪১ পিএম

বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম, মামলা

ছবি: সংগৃহীত

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের (স্থগিত কমিটির) যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহামুদ খান মিল্টনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। গত বুধবার রাতে নগরীর নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মিল্টনের দাবি, পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন মিল্টন সাংবাদিকদের জানান, একটি মোবাইল ফোন সংক্রান্ত বিষয়ে কথা বলার কথা বলে শাওন নামে এক ব্যক্তি তাকে নতুনবাজার এলাকায় ডেকে নেন। সেখানে পৌঁছানোর পরপরই স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী বেবির ছেলে তারেক, আরিফ, শাওন, আল-আমিন, রহমান, তানজিল, হাবিবসহ প্রায় ১৫ জনের একটি দল রামদা, রড ও হকিস্টিক নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান। 

জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, মিল্টনের মাথায় চারটি সেলাই দিতে হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশেও আঘাতের চিহ্ন রয়েছে। আহত মিল্টনের অভিযোগ, হামলায় জড়িত ব্যক্তিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তাদের বিরুদ্ধে মাদক ব্যবসারও অভিযোগ রয়েছে।

এদিকে এ ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আহতের স্বজন ও সহকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App