×

বরিশাল

ভাসমান পেয়ারা বাজারে ডিজে গান বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম

ভাসমান পেয়ারা বাজারে ডিজে গান বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ছবি: সংগৃহীত

ঝালকাঠি সদর উপজেলার বিখ্যাত পর্যটন এলাকা ভিমরুলী পেয়ারা বাগান ও বিশ্বখ্যাত ভাসমান বাজারে পর্যটকবাহী নৌকা ও ট্রলারে বিকট শব্দে ডিজে গান, লাউডস্পিকার এবং হাই-ভলিউম সাউন্ড সিস্টেমের ব্যবহার রুখতে কড়া নজরদারি শুরু করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) সকালে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও আশপাশের পর্যটন এলাকা আকস্মিক পরিদর্শন করেন। সম্প্রতি কিছু পর্যটকের উচ্চৈঃস্বরে গান বাজানো এবং লাউডস্পিকার ব্যবহারের কারণে স্থানীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও সাধারণ পর্যটকদের স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিদর্শনকালে ইউএনওর সঙ্গে পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠির সহকারী পরিচালক এবং ৫ নম্বর কীর্ত্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে নৌকা ও ট্রলারচালক, পর্যটক এবং সংশ্লিষ্টদের ভিমরুলীর প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় উচ্চৈঃস্বরে সাউন্ড সিস্টেম, ডিজে কিংবা লাউডস্পিকার ব্যবহার থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জানানো হয়, সরকারি নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, ভিমরুলী দেশের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক পর্যটনকেন্দ্র। এখানকার পরিবেশ, জীববৈচিত্র্য এবং পর্যটকদের স্বস্তিদায়ক পরিবেশ রক্ষায় উচ্চশব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবাইকে নিয়ম মেনে পর্যটন কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন পর্যটকরা। তাদের মতে, উচ্চ শব্দদূষণ বন্ধ হলে ভিমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজারের শান্ত, মনোরম ও প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন থাকবে এবং পর্যটকরাও আরও স্বস্তিদায়ক পরিবেশে এ সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আম পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আম পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

টানা ৫ দিন বৃষ্টিপাতের আগাম বার্তা দিলো আবহাওয়া অফিস

টানা ৫ দিন বৃষ্টিপাতের আগাম বার্তা দিলো আবহাওয়া অফিস

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স

নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত

নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App