×

বরিশাল

মাসব্যাপী বিএমপির অভিযান

৩৭০ নারী-পুরুষ গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধার

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৯:৪০ পিএম

৩৭০ নারী-পুরুষ গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধার

ফাইল ছবি

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জুলাই মাসজুড়ে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মাসব্যাপী অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭০ জনের অধিক নারী ও পুরুষকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৪৩ জন, নিয়মিত ও পূর্বের মামলার ১২৩ জন এবং বরিশাল মহানগর পুলিশ অধ্যাদেশ, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারাসহ অন্যান্য আইনে ১০৪ জনেরও বেশি অভিযুক্তকে আটক করা হয়েছে।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে প্রায় ৩ হাজার ১৭৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ১২ কেজি ৮৪০ গ্রাম গাঁজা। এসব মাদক জব্দ করে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, নিয়মিত টহল, তথ্যভিত্তিক অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদারের ফলে মহানগরীর বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইন অনুযায়ী মামলা ও অন্যান্য আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) পলাশ কান্তি নাথ বলেন, “অপরাধ নির্মূলে মহানগর গোয়েন্দা পুলিশ সবসময় তৎপর রয়েছে। মহানগর পুলিশের আওতাধীন এলাকাগুলোতে আমরা নিয়মিত গোয়েন্দা নজরদারি চালিয়ে থাকি, যাতে কোনো অপরাধ সংঘটিত হতে না পারে। কোনো অপরাধের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযানে নেমে অপরাধীদের আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।”

তবে তিনি মনে করেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব নয়। তিনি বলেন, “নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা, পারিবারিক সহিংসতা রোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধে জড়িয়ে পড়ার কারণ অনুসন্ধান করা জরুরি। সরকারের সংশ্লিষ্ট দফতর ও সমাজের সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ ছাড়া দীর্ঘমেয়াদে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়।”

বিএমপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নগরবাসীর জানমাল রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই ধারাবাহিক তৎপরতাকে নগরবাসীর সহযোগিতার সঙ্গে আরও কার্যকর করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের মতে, অপরাধমুক্ত নিরাপদ নগর গড়ে তুলতে পুলিশ ও জনগণের যৌথ অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্রমিকদের পাওনা মেটানোর নিশ্চয়তা চেয়ে বাংলাদেশ ব্যাংক ও বিডায় আবেদন

শ্রমিকদের পাওনা মেটানোর নিশ্চয়তা চেয়ে বাংলাদেশ ব্যাংক ও বিডায় আবেদন

জুলাইয়ের শহীদদের স্মরণে ঢাবিতে ইসলামী ছাত্রী সংস্থার ‘জুলাইয়ের নাজরানা’

জুলাইয়ের শহীদদের স্মরণে ঢাবিতে ইসলামী ছাত্রী সংস্থার ‘জুলাইয়ের নাজরানা’

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

‘মা জানতে চেয়েছিলেন আমি নগ্ন হয়েছি কি না’

‘মা জানতে চেয়েছিলেন আমি নগ্ন হয়েছি কি না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App