×

বরিশাল

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৭:১৯ পিএম

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

ছবি: ভোরের কাগজ

পটুয়াখালীর কলাপাড়ায় লোডশেডিংমুক্ত বিদ্যুৎ সরবরাহ, মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বাতিল এবং টেকসই সড়ক নির্মাণের দাবিতে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে পৌরশহরের মনোহরীপট্টিতে ‘নাগরিক উদ্যোগ’ কলাপাড়ার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কলাপাড়া শাখার সম্পাদক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক মো. রফিকুল ইসলাম, প্রগতি পাঠাগারের আহ্বায়ক ও শিক্ষক আতাজুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন, ব্যবসায়ী মো. নিজাম উদ্দিনসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে এলাকার মানুষ পৈতৃক ভিটেবাড়ি দিয়েছে, যার ক্ষতিপূরণ এখনো মানুষ শতভাগ পায়নি। এখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও প্রতিদিন ক্ষণে ক্ষণে বিদ্যুৎ বিভ্রাট মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। এ ছাড়া অযৌক্তিকভাবে ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া নেওয়া বন্ধ করতে হবে, নতুবা তাঁরা আন্দোলন করতে বাধ্য হবেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

রাশেদ খান ‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App