×

বরিশাল

প্রথম সফরেই বরিশালের ‘প্রেমে’ পড়লেন মার্কিন রাষ্ট্রদূত

Icon

এম.কে. রানা, বরিশাল

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:২৬ পিএম

প্রথম সফরেই বরিশালের ‘প্রেমে’ পড়লেন মার্কিন রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

বরিশালে প্রথমবার সফরে এসে নগরীর প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, ‘বরিশাল খুব সুন্দর জায়গা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের আন্তরিকতায় আমি মুগ্ধ।’

রোববার (৯ আগস্ট) দুপুরে বরিশাল প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নগরীর কীর্তনখোলা নদীতে এমভি এম খান-৭ লঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরিশাল শহরের সৌন্দর্যের প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘শহরটি খুবই সুন্দর। এটা বরিশালে আমার প্রথম সফর। নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দের। ঢাকা থেকে এসে আমি ঝালকাঠির ভীমরুলির ভাসমান পেয়ারাবাজার ভ্রমণ করেছি। আপনাদের সবার সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লেগেছে।’

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের এককভাবে সবচেয়ে বড় ও প্রধান ক্রেতা দেশ। মার্কিন রাষ্ট্রদূত বরিশালে আসায় আমরা আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রদূত ভবিষ্যতেও আবার বরিশালে আসবেন।

ছবি: সংগৃহীত

মতবিনিময় অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসেনসহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিকাশ ডিস্ট্রিবিউটরের ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১

বিকাশ ডিস্ট্রিবিউটরের ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১

অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত

অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে মৃত্যু অর্ধশত

মানসিক স্বাস্থ্যসেবায় পরিবার ও সমাজের সহায়তা জরুরি

রাষ্ট্রপতি মানসিক স্বাস্থ্যসেবায় পরিবার ও সমাজের সহায়তা জরুরি

সৌদি আরবের বিমানবন্দরে হামলা, কঠোর নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের বিমানবন্দরে হামলা, কঠোর নিন্দা বাংলাদেশের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App