×

বরিশাল

চাহিদার অর্ধেক বিদ্যুৎ

অন্ধকারে ডুবছে বরিশাল, ক্ষোভে রাজপথে মানুষ

Icon

এম.কে. রানা, বরিশাল

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৮:১৩ পিএম

অন্ধকারে ডুবছে বরিশাল, ক্ষোভে রাজপথে মানুষ

ছবি: সংগৃহীত

বরিশালে ভয়াবহ লোডশেডিংয়ে দিশেহারা হয়ে পড়েছেন নগরবাসী। দিন-রাত ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। চাহিদার তুলনায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুতের সরবরাহ অর্ধেকেরও নিচে নেমে আসায় নগরীতে প্রতি ঘণ্টা পরপর লোডশেডিং দিতে হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতির কারণে বরিশালের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে নগরীর বাসাবাড়ির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অফিস-আদালতের কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

বরিশাল বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার জানান, তার আওতাধীন এলাকায় বিদ্যুতের চাহিদা ৬২ মেগাওয়াট। এর বিপরীতে জাতীয় গ্রিড থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৩৯ মেগাওয়াট। ফলে সরবরাহের ঘাটতি পূরণে প্রতি ঘণ্টায় লোডশেডিং দিতে হচ্ছে।

অন্যদিকে বরিশাল বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, তার আওতাধীন এলাকায় বিদ্যুতের চাহিদা ৪০ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ২০ মেগাওয়াট। অর্থাৎ চাহিদার অর্ধেক বিদ্যুতও পাওয়া যাচ্ছে না। জেনারেশনে ঘাটতির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। কক্সবাজারের এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনায় বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে বলেও জানান তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর বিভিন্ন এলাকায় প্রায় প্রতি ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে। বিশেষ করে গভীর রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। প্রচণ্ড গরমের মধ্যে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। অনেক এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ার পর অসহনীয় গরমে মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসছেন।

দিনের বেলায় অফিসপাড়া এবং রাতে বাণিজ্যিক এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় ব্যবসায়ীদেরও ক্ষতির মুখে পড়তে হচ্ছে। বিদ্যুৎনির্ভর বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

এদিকে ভয়াবহ লোডশেডিং বন্ধ করে জনজীবন রক্ষার দাবিতে মঙ্গলবার বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে মিছিল বের করা হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্ত্তী। তিনি বলেন, লোডশেডিংয়ের কারণে জনজীবন হুমকির মুখে পড়েছে। প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অবিলম্বে লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ে করলেই মিলবে ৫ লাখ টাকা

বিয়ে করলেই মিলবে ৫ লাখ টাকা

সোহানা সাবার স্বামী কে এই ‘ফয়সাল’

সোহানা সাবার স্বামী কে এই ‘ফয়সাল’

আদিবাসী পরিচয়কে বিভাজনের চোখে দেখার সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আদিবাসী পরিচয়কে বিভাজনের চোখে দেখার সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য

শপথ নিলেন পিএসসির নতুন চার সদস্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App