×

বরিশাল

পাচারের উদ্দেশ্যে রাখা বিলুপ্ত প্রজাতির ৩২ কচ্ছপ উদ্ধার

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:১৭ পিএম

পাচারের উদ্দেশ্যে রাখা বিলুপ্ত প্রজাতির ৩২ কচ্ছপ উদ্ধার

ছবি: সংগৃহীত

পাচারের উদ্দেশ্যে মাছবাজারে রাখা হয়েছিল বিলুপ্তপ্রায় সন্ধি ও করি কাইট্টা প্রজাতির ৩২টি কচ্ছপ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলা সদর থেকে কচ্ছপগুলো উদ্ধার করে বন বিভাগ। পরে সেগুলো চরফ্যাশন বন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বন বিভাগ জানায়, গোপন সংবাদ পাওয়া যায় পাচারের উদ্দেশ্যে মাছবাজারে বিপুলসংখ্যক কচ্ছপ পাচারের উদ্দেশে মজুত করা হয়েছে এই তথ্য পেয়ে বন বিভাগ অভিযান চালিয়ে ওই দোকান থেকে একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে ৩২টি কচ্ছপ উদ্ধার করে। সবগুলো কচ্ছপ জীবিত পাওয়া গেছে।

ভোলা বন কর্মকর্তার নির্দেশনায় উপজেলা নার্সারি কেন্দ্রের ফরেস্টার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আল খুসবুর নেতৃত্বে একটি ইউনিট অভিযানে অংশ নেন। বন বিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া কচ্ছপের মধ্যে ৩২টি আজ রবিবার সকালে বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: সার না পেয়ে গুদামের দরজা ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেল কৃষক

বন বিভাগের বন কর্মকর্তা আবদুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে আমাদের কাছে তথ্য আসে চরফ্যাশন উপজেলার ৪টি স্থান থেকে দীর্ঘদিন ধরে বিলুপ্ত কচ্ছপ পাচার করা হয়। বাংলাদেশে ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী কচ্ছপ শিকার ও পাচার সম্পূর্ণ নিষিদ্ধ হলেও দেশি-বিদেশি চোরাকারবারিরা ধুম, সন্ধি, করি কাইট্টা ও হলুদ কাইট্টার মতো প্রায় বিলুপ্ত প্রজাতির কচ্ছপ অবৈধভাবে শিকার ও পাচার করে আসছে।

আন্তর্জাতিক বাজারে এর মাংস ও খোলসের চড়া দাম হওয়ায় কচ্ছপ পাচার হচ্ছে। রাতে উদ্ধার হওয়া কচ্ছপগুলো সন্ধি ও করি কাইট্টা প্রজাতির। যা বাংলাদেশে প্রায় বিলুপ্ত। পরিত্যাক্ত অবস্থায় পাওয়ায় কারো বিরুদ্ধে মামলা হয়নি বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App