×

বরিশাল

কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করলো বাউফলের জাকারিয়া

Icon

অতুল পাল, বাউফল (পটুয়াখালী)

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম

কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করলো বাউফলের জাকারিয়া

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠেয় ৪৬তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন বাউফলের ধুলিয়া ইউনিয়নের আলোকী-চাঁদকাঠী গ্রামের কিশোর হাফেজ নুর উদ্দিন জাকারিয়া।

সে ওই গ্রামের হাফজ মো. নুরুল আমিন ও মোসা. ইয়ানুর বেগমের মেঝ সন্তান। তার এই কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, গত ৬ আগস্ট মক্কায় মসজিদুল হারামে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগীদের মধ্যে ২০২ জন পুরুষ এবং ১৩২ জন নারী ছিলেন। গত ১৯ আগস্ট সমাপনী অনুষ্ঠানের দিন ফলাফল ঘোষণায় পাঁচটি বিভাগের ৫০ জনকে পুরস্কৃত করা হয়।

আরও পড়ুন: কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৪ জনের শেষ বিদায়, কাঁদল কুষ্টিয়া

এদের মধ্যে হাফেজ নুর উদ্দিন জাকারিয়া প্রথম স্থান অর্জন করেছেন। কৃতিত্বের জন্য মহান আল্লাহতায়ালার দোয়া এবং বাবা-মা, মামা ও শিক্ষকরা নিরলস পরিশ্রম ও পরামর্শ দিয়েছেন বলে তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করেছেন জাকারিয়া।

জাকারিয়ার স্বজনরা জানান, জাকারিয়ারা তিন ভাইবোন। বড় বোন সুমাইয়া বেগম কোরআনে হাফেজ এবং ছোট বোন জামিলা মাদ্রাসায় হেফজ শাখায় লেখাপড়া করছে। জাকারিয়া ছয় বছর বয়সে তার মামা কারি মোহাম্মদ রহমত উল্লাহর সাথে ঢাকায় চলে যান। সেখানে একটি হাফেজি মাদ্রাসায় লেখাপড়া করে কোরআনে হাফেজ হন। পরে সে ঢাকার ডেমরা এলাকায় আর. রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হয়ে এখনো সেখানেই পড়াশোনা করছেন।

ছেলের কৃতিত্বে বাবা হাফেজ মো. নুরুল আমিন বলেন, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় জাকারিয়া প্রথম স্থান অধিকার করেছে। এজন্য তিনি আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। খুবই খুশি হয়েছি। ভবিষ্যতে যেন জাকারিয়া এই শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে পারে এবং দেশের জন্য গৌরব বয়ে আনতে পারে সকলের কাছে সেই দোয়া চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিলামে গান্ধীর চিঠি-ভাবনা, বিক্রি ২০ কোটিতে

নিলামে গান্ধীর চিঠি-ভাবনা, বিক্রি ২০ কোটিতে

ব্যাগে মিলল ৩১ ভরি স্বর্ণ

ব্যাগে মিলল ৩১ ভরি স্বর্ণ

খাল খননে অনিয়ম, দেড় কোটি টাকা ফেরত দিতে বাধ্য হল প্রশাসন

ভোরের কাগজে সংবাদ প্রকাশ খাল খননে অনিয়ম, দেড় কোটি টাকা ফেরত দিতে বাধ্য হল প্রশাসন

উত্তাল সাগরে উল্টে গেল ট্রলার, প্রাণে বাঁচল ১৬ জেলে

উত্তাল সাগরে উল্টে গেল ট্রলার, প্রাণে বাঁচল ১৬ জেলে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App