×

বরিশাল

প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিএনপি নেতার ভিডিও ভাইরাল, অতঃপর...

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিএনপি নেতার ভিডিও ভাইরাল, অতঃপর...

ছবি : সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে কথিত অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মেহেদী হাসান মামুন নামে এক বিএনপি নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সভাপতি জসীম উদ্দীন ফরাজী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কারাদেশের চিঠিতে বলা হয়েছে, মঠবাড়িয়া পৌরসভা বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক কোনো কারণে মেহেদী হাসান মামুনের সঙ্গে যোগাযোগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি মেহেদী হাসান মামুনের সঙ্গে এক প্রবাসীর স্ত্রীর কথিত অনৈতিক কর্মকাণ্ডের একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এর পরিপ্রেক্ষিতেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় চিঠিতে উল্লেখ করা হয়েছে।

তবে ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা এবং ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পুলিশের জালে স্বামী-স্ত্রী, অতঃপর...

ইয়াবাসহ পুলিশের জালে স্বামী-স্ত্রী, অতঃপর...

কাগজে ১১০ শিক্ষার্থী, বাস্তবে নেই একজনও!

কাগজে ১১০ শিক্ষার্থী, বাস্তবে নেই একজনও!

চলতি বছরও সেচ সুবিধা থেকে বঞ্চিতের শঙ্কায় ১৩ উপজেলার কৃষক

জি-কে সেচ পাম্প পুনর্বাসনে বিলম্ব চলতি বছরও সেচ সুবিধা থেকে বঞ্চিতের শঙ্কায় ১৩ উপজেলার কৃষক

নেপালের ভয়াবহ বন্যার ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার

নেপালের ভয়াবহ বন্যার ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App