×

বরিশাল

গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার দাবি

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার দাবি

ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়ায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুই বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পূর্ব পাটিখালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী আহত হয়েছেন। প্রতিপক্ষ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ও অভিভাবকের বিরুদ্ধে হামলা ও অশোভন আচরণের অভিযোগ এনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এই প্রতিবেদককে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মকবুল হোসেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে কাঁঠালিয়া উপজেলায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি ও হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পূর্ব পাটিখালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা অংশ নেয়। খেলা চলাকালে কাঁঠালিয়া পাইলট গার্লস স্কুলের কয়েকজন ছাত্রী ও তাদের অভিভাবক মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়। আহতদের মধ্যে আসমা আক্তার, জান্নাতী আক্তার, মীম আক্তার, সুমাইয়া আক্তার, রিয়া মনি ও শাফিমা আক্তারসহ কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীরা স্বাক্ষরসম্বলিত একটি স্মারকলিপি কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন। এতে ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলায় জড়িতদের শনাক্ত করে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক কাউসার তালুকদার বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কোমলমতি ছাত্রীদের ওপর এমন হামলার যদি সুষ্ঠু বিচার না হয়, তাহলে সন্তানকে আর স্কুলে পাঠাব না।”

মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনি শঙ্কর বেপারী বলেন, “শিক্ষার্থীরা স্বাক্ষরসম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।”

এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মকবুল হোসেন বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের জন্য উপজেলা একাডেমি সুপারভাইজারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App