×

বরিশাল

‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবি জেলেদের, মানববন্ধন

Icon

কামরুল হাসান রুবেল, ‎রাঙ্গাবালী (পটুয়াখালী)

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পিএম

‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবি জেলেদের, মানববন্ধন

ছবি: সংগৃহীত

‎পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে অবৈধ ট্রলিং বোটের মাধ্যমে ছোট ফাঁসের জাল দিয়ে গুঁড়া মাছ নিধন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ জেলেরা। ‎মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার মৌডুবী ইউনিয়নের নিচকাটা সাগরপাড় বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।‎

মানববন্ধনে সভাপতিত্ব করেন নিচকাটা মৎস্য সমবায় সমিতির সভাপতি শামিম ফরাজি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য বশির ফরাজি,ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য তুহিন প্যাদা। ইউনিয়ন যুবদলের সভাপতি মাহমুদ হাসান (তরুন) এছাড়াও মৌডুবী ইউনিয়নের সকল রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ  সাধারণ জেলেরা উপস্থিত ছিলেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, সাগরে অবৈধ ট্রলিং বোটের অবাধ বিচরণে গুঁড়া মাছ, মাছের ডিম ও মা মাছ নির্বিচারে ধ্বংস হচ্ছে। ফলে বঙ্গোপসাগর মাছ শূন্য হয়ে পড়ছে। সাধারণ জেলেরা দিনের পর দিন সাগরে জাল ফেলেও কাঙ্খিত মাছ পাচ্ছেন না। এতে তাদের জীবন ধারণ কষ্টসাধ্য হয়ে পড়েছে।‎

‎বক্তারা আরও বলেন, ট্রলিং বোটের মাছ নিধন বন্ধ না হলে সাধারণ জেলে চরম দুর্ভিক্ষের সম্মুখীন হবে। তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের মৎস্য উপদেষ্টা, নৌবাহিনী ও কোস্টগার্ডের হস্তক্ষেপ কামনা করে সাগরে অবৈধ ট্রলিং বোট বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জবির ৪ কর্মকর্তাকে পিটিয়ে প্রক্টর অফিসে দিল ছাত্রদল

আওয়ামী লীগ আখ্যা জবির ৪ কর্মকর্তাকে পিটিয়ে প্রক্টর অফিসে দিল ছাত্রদল

বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ

বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ

৫ দিন ধরে নিখোঁজ সহপাঠীর সন্ধান দাবি

পঞ্চগড় ৫ দিন ধরে নিখোঁজ সহপাঠীর সন্ধান দাবি

গোমস্তাপুরে ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার

গোমস্তাপুরে ৩০০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেফতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App