×

বিএনপি

কখন নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, জানালেন মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৭:১০ পিএম

কখন নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, জানালেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার পরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের রূপরেখা ও তারিখ ঘোষণা করবেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা ড. মুহাম্মদ ইউনূস দেশপ্রেম, আন্তরিকতা ও যোগ্যতা দিয়ে দ্রুত দেশকে স্থিতিশীল অবস্থা আনতে পারবেন বলে আশা করি। একইসঙ্গে তিনি একটা নির্বাচনের ঘোষণা দিতে পারবেন। অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে।

নির্বাচনের তারিখ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, কতদিনের মধ্যে নির্বাচন দিতে পারবেন, তারাই জানাবেন। আমরা কোনো তারিখ বলিনি, তারাই তারিখ বলবেন।

এর আগে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিকেল পৌনে ৪টার দিকে ফখরুলের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App