×

বিএনপি

নোয়াখালী

রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ এবং বিশেষ আদালতের বিচারক আহসান তারেক এই রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ পাকবন্ধু বলে মন্তব্য করেন। পরে যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এ ঘটনায় তারেক রহমানকে আসামি করে ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি বেগমগঞ্জ থানায় জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক একরামুল হক বিপ্লব একটি রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন। পরবর্তীতে ওই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

বিষয়টি নিশ্চিত করে তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট এবিএম জাকারিয়া বলেন, মামলার বাদী যুবলীগ নেতা মিথ্যা মামলা করেছেন। এ ঘটনায় মিথ্যা মামলা দায়ের ও হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App