×

বিএনপি

ব্যানার-পোস্টারের ব্যাপারে জরুরি নির্দেশনা বিএনপির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৯:২৭ এএম

ব্যানার-পোস্টারের ব্যাপারে জরুরি নির্দেশনা বিএনপির

ছবি: সংগৃহীত

রাজধানী থেকে ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে দলটি। 

শনিবার (৯ নভেম্বর) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম ও সদস্যসচিব তানভীর আহমেদ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক ও সদস্যসচিব মো. মোস্তফা জামান।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে (সোমবার সন্ধ্যার মধ্যে) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড অপসারণের জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। 

অপরদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের পর থেকে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিটগুলোতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস থেকে ফেস্টুন, ব্যানার, পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড আগামী ৩ দিনের মধ্যে অপসারণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App