×

বিএনপি

ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে এসেছে সরকার: মির্জা ফখরুল

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট থেকে

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পিএম

ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে এসেছে সরকার: মির্জা ফখরুল

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : ভোরের কাগজ

ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে এ সরকার এসেছে, তাই সব কিছুই এ সরকারকে সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার কাজ সম্পন্ন করতে যৌক্তিক সময় দিতে হবে। সব সমস্যায় রাজনীতিতে না গিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের বড়বাড়িতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

মির্জা ফখরুল বলেন, এ সরকারের সকল কার্যক্রমের সঙ্গে আমাদেরকেও সহনশীল হতে হবে। যাতে সুন্দর ও শৃঙ্খলভাবে দেশের সকল সংস্কার কাজ সম্পন্ন করতে পারে। দেশের এমন একটি বিপ্লবের পরে সকল স্তর ভেঙে পড়েছিল। আস্তে আস্তে তা আবার ঠিক হয়ে যাবে। 

লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া এ ফুটবল টুর্নামেন্টের এবারে ষষ্ঠতম প্রতিযোগিতার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়।

রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর মহানগর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ লালমনিরহাট জেলা বিএনপি যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ প্রমুখ। 

আরো পড়ুন : সংঘাতময় রাজনীতিতে বাংলাদেশের উন্নয়ন হবে না

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App