×

বিএনপি

আবার উন্মুক্ত হচ্ছে জিয়া স্মৃতি জাদুঘর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ পিএম

আবার উন্মুক্ত হচ্ছে জিয়া স্মৃতি জাদুঘর

জিয়া স্মৃতি জাদুঘর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, জিয়া স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে। শনিবার (১৬ নভেম্বর) কাজীর দেউরীর জিয়া স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মেয়র শাহাদাত হোসেন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশি-বিদেশি ষড়যন্ত্রে চট্টগ্রামের এই সার্কিট হাউজে শাহাদাত বরণ করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে সার্কিট হাউজে স্থাপিত জিয়া স্মৃতি জাদুঘর বন্ধ করে রেখেছিল। এখন থেকে আবারও শহীদ জিয়া স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত থাকবে।

মেয়র ডা. শাহাদাত হোসেন আরো বলেন, দেশের মঙ্গল যারা চায়নি তারাই জিয়াউর রহমানকে সেদিন চট্টগ্রামের সার্কিট হাউজে খুন করেছে। জিয়ার জীবনের শুরুই এই চট্টগ্রামে শেষও এ চট্টগ্রামে।

আরো পড়ুন: ‘পুলিশ সংস্কার’ প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ সহ প্রমুখ।

এর আগে ২০১৯ সালে জিয়া স্মৃতি জাদুঘরের নামফলক কালি দিয়ে মুছে দেয় ছাত্রলীগ। ২০২২ সালের মার্চে জিয়া স্মৃতি জাদুঘর বন্ধ করে দেয়া হয়। ৫ আগস্টের পট পরিবর্তনের পর অবশেষে জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App