×

বিএনপি

রাজনৈতিক দ্বন্দ্ব, ছুরিকাঘাতে সাবেক যুবদল নেতা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১২:৪৬ পিএম

রাজনৈতিক দ্বন্দ্ব, ছুরিকাঘাতে সাবেক যুবদল নেতা নিহত

জিয়াউর রহমান জিয়া। ছবি : ভোরের কাগজ

রাজধানীর হাজারীবাগে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে আহত সাবেক যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাজারীবাগের ২২ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি।

বুধবার (২০ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জিয়ার স্থায়ী বাড়ি হাজারীবাগ ভাগলপুর লেনে। তার বাবার নাম মৃত হাজী আফতাব উদ্দিন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

স্থানীয় যুবদল সদস্য মো. ডালিমসহ স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা জানান, গত শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ এনায়েতগঞ্জ মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে যখন জিয়া বের হন, তখন ৩০-৪০ জনের একটি দল এসে তাকে এলোপাথাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। আহত অবস্থায় ফেলে রেখে গেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরবর্তীতে তাকে নেয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে অস্ত্রোপচারের পর আবার ঢাকা মেডিকেলে এনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন তিনি মারা যান।

তারা আরো জানান, গত বৃহস্পতিবার রাতে হাজারীবাগ পাম্পের পাশে স্থানীয় যুবকদের নিয়ে একটি সালিশি বিচার হয়। সেখানে এলাকার কয়েকজন যুবকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে বিএনপি নেতা শিবলু, সুমন। পরদিন শুক্রবার ওই যুবকরা তাদের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ করেন। এটি নিয়ে তারা ক্ষিপ্ত হয়। জিয়া ওই যুবকদের ফুসলিয়েছে বলে অভিযোগ তুলে ওইদিন সন্ধ্যায় সুমনের হুকুমে জিয়াকে মারধর ও ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। 

আরো পড়ুন : বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত

কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, সকালে শীর্ষে লাহোর

কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, সকালে শীর্ষে লাহোর

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App