×

বিএনপি

খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি ফিরিয়ে দেয়ার দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০২:৩০ পিএম

খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি ফিরিয়ে দেয়ার দাবি

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : সংগৃহীত

ক্যান্টনমেন্টের যে বাড়ি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বের করে দেয়া হয়েছিল সেই বাড়িটি আবারো তাকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে জাতীয়তাবাদী প্রচার দলের ১৩-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই দাবি জানান তিনি।

আলাল বলেন, নব গঠিত নির্বাচন কমিশনের ওপর বিএনপি আস্থা রাখতে চায়। কথা বেশি না বলে নির্বাচন কমিশন কাজের মাধ্যমে তাদের সক্ষমতা প্রামাণ করবে।

 নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে এরই মধ্যে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সরকার যে সংস্কার কাজ শুরু করেছে, তা দ্রুত শেষ হবে বলে আমার প্রত্যাশা।

 উল্লেখ্য, ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের ৬নং বাড়িতে থাকতেন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২০১০ সালের ১৪ নভেম্বর তাকে ওই বাড়ি থেকে উচ্ছেদ কার্যক্রম চলে। বেলা ১১টার দিকে পুলিশ ও র‌্যাব খালেদা জিয়ার বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ সময় তারা বাড়ির ভেতর ও বাইর থেকে মাইকে বেগম জিয়াকে বের হয়ে আসতে বলেন। বের না হওয়ায় তার রুমে প্রবেশ করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গুলশান কার্যালয়ে পৌঁছে দেন।

আরো পড়ুন : খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App