×

বিএনপি

যুক্তরাজ্যের হাইকমিশনারের মধ্যাহ্নভোজে বিএনপির প্রতিনিধি দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম

 যুক্তরাজ্যের হাইকমিশনারের মধ্যাহ্নভোজে বিএনপির প্রতিনিধি দল

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে দেখা করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। রবিবার (৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এই প্রতিনিধি দল ব্রিটিশ হাইকমিশনারের বাসায় যায়। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণে তারা সেখাানে গিয়েছেন। হাইকমিশন এক ফেসবুক পোস্টে বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে হাইকমিশনারের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য ফাহিমা নাসরীন মুন্নী, ঢাকা জেলা বিএনপি সদস্যসচিব নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App