×

বিএনপি

দেড় দশক পর বাবা মায়ের কবরের পাশে বিএনপি নেতা পারভেজ মল্লিক

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ এএম

দেড় দশক পর বাবা মায়ের কবরের পাশে বিএনপি নেতা পারভেজ মল্লিক

দলীয় নেতাকর্মী ও গ্রামবাসীকে নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করেন তিনি। ছবি : ভোরের কাগজ

প্রায় দেড় দশক পর দেশে ফিরে বাবা-মায়ের কবরের পাশে ছুটে গিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রনেতা পারভেজ মল্লিক। হাজারও দলীয় নেতাকর্মী ও গ্রামবাসীকে নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করেন তিনি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে খুলনার তেরখাদায় নিজ বাড়িতে পা রাখেন বিএনপির এ নেতা। এরপরই ছুটে যান বাবা মায়ের কবরের পাশে।

গত প্রায় ১৫ বছরে মা, বাবা, নানী, দাদাসহ নিকটাত্মীয়ের বেশিরভাগকেই হারিয়েছেন পারভেজ মল্লিক। প্রতিটি মৃত্যুর খবরে দেশে না আসতে পারার কষ্ট তাকে প্রতিনিয়ত তাড়া করেছে। তাই বাড়িতে গিয়েই ছুটে যান বাবা মায়ের কবরের কাছে। দীর্ঘ বছর পর তাকে কাছে পেয়ে আপ্লুত এলাকাবাসীও। নিজ বাড়িতে দলীয় নেতা কর্মী ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

জানা গেছে, পারভেজ মল্লিক রাজনৈতিক প্রতিহিংসা, মামলা ও বিগত আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার হয়ে ২০১০ সালের ২৩ জুন দেশ ছেড়ে লন্ডন পাড়ি জমান। প্রবাসে থেকেও বিগত বছরগুলোতে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক।

প্রবাসে জনমত গঠন ছাড়াও বাংলাদেশে আওয়ামী অপশাসনের বিরুদ্ধে আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তার নিজ এলাকা খুলনায় আলোচনায় ছিলেন তিনি। তবে পারভেজ মল্লিকের নাম বেশি শোনা যায় করোনা মহামারীর সময়। নিজের এলাকা ও খুলনায় আর্থিক সাহায্য ও সুরক্ষা সামগ্রী নিয়ে প্রায় আলোচনায় আসতেন তিনি।

আরো পড়ুন : দলের নেতাকর্মীদের সতর্ক করলেন বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন

পারভেজ মল্লিকের বাব মায়ের কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ডা. মনোয়ারুল কাদির বিটু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সম্পাদক রাব্বি হাসান, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য রবিউল ইসলাম রবি, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সৈকত, সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন রাহাত।

আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরান হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, সাবেক সদস্য তানজীনুল হাসান, বিএনপির নেতা খান মোস্তাক আহমেদ, রবিউল ইসলাম লাখু, লালিম শেখ, মান্নু শেখ, গোলজার আলম, সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম, তফছির শেখ, এনামুল শেখ, এমদাদুল ইসলাম টনি, বাহার মোল্যা, জিয়ার কাজী, পারভেজ মোল্যা, নজরুল মোল্যা, সোহেল তাজ, বাবু চৌধুরী, ফারুক মেম্বর সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা, স্থানীয় বিএনপির নেতাকর্মী, আত্মীয় স্বজন ও মুসল্লিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App