×

বিএনপি

খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১০:৪৭ এএম

খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়

ঈদ শুভেচ্ছা বিনিময়

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন দলে স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা।

শনিবার (৭ জুন) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এই শুভেচ্ছা বিনিময় হয়।

খালেদা জিয়া দলীয় নেতাদের ঈদ মোবারক জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারাও খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানান।

সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা আমাদের নেত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। আমাদের স্থায়ী কমিটির সদস্যদের জন্য এটা আনন্দের মুহূর্ত।

যাকে কেন্দ্র করে দীর্ঘকাল রাজনীতি করেছি, সফলতা অর্জন করেছি, সেই নেত্রীর সঙ্গে কথা বলেছি। বরাবরই তার কথায় অনুপ্রাণিত হই। 

তিনি গণতন্ত্রের প্রতি অবিচল আস্থা সব সময় প্রকাশ করেন। তার প্রতিটি কথায় গণতন্ত্রের প্রতি আস্থা প্রকাশ পায়।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হালিম, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার এবং চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App