×

বিএনপি

ডিসেম্বরের পরে নির্বাচন কেন যাবে, প্রশ্ন আমীর খসরুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৫:৪৪ পিএম

ডিসেম্বরের পরে নির্বাচন কেন যাবে, প্রশ্ন আমীর খসরুর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে সরব বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৮ জুন)  চট্টগ্রামের বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন ডিসেম্বরেই হওয়া উচিত—এটা শুধু বিএনপির একক দাবি নয়। আমার হিসাবে, ৯০ শতাংশের বেশি রাজনৈতিক দল একই দাবি জানিয়েছে।

ডিসেম্বরে নির্বাচন চাওয়ার পেছনে যৌক্তিক ব্যাখ্যা দিয়ে আমীর খসরু বলেন, আমাদের সংস্কার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। বিচার ও সংস্কার প্রক্রিয়ার যে অগ্রগতি হয়েছে, তার ভিত্তিতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন পুরোপুরি যুক্তিযুক্ত।

আরো পড়ুন : নির্বাচনের সময়সীমা নিয়ে পুরো জাতি হতাশ : মির্জা ফখরুল

বিচার প্রক্রিয়ার দিকেও আলোকপাত করে বিএনপির এই নেতা বলেন, বিচার তো সরকার করে না, সেটা আদালতের কাজ। সরকারের কাজ হচ্ছে অপরাধীদের বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা। সেই কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। যাঁরা এখনও বাইরে আছেন, তাদেরকেও আগামী ছয় মাসের মধ্যে বিচারিক প্রক্রিয়ায় আনা সম্ভব। তাহলে প্রশ্ন হচ্ছে—ডিসেম্বরের পরে নির্বাচন কেন হবে? এটি কি কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার্থে?

তিনি বলেন, যদি সত্যিই ক্ষুদ্র একটি গোষ্ঠীর সুবিধা দিতেই নির্বাচন পেছানো হয়ে থাকে, তাহলে ভবিষ্যতের নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে। তাই আমাদের অবস্থান পরিষ্কার—ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, পরিচ্ছন্ন রাজনীতি করতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে, তাঁদের কথা বুঝতে হবে। উচ্ছৃঙ্খলতা বা সংঘর্ষ নয়—আমরা সহনশীল ও সম্মানজনক রাজনৈতিক চর্চা চাই। অন্যের মতের সঙ্গে দ্বিমত হলেও সেই মতকে সম্মান দেখাতে হবে। রাজনৈতিক সংস্কৃতি না বদলালে দুনিয়ার কোনো সংস্কারই কার্যকর হবে না।

দীর্ঘদিন বিএনপি নেতাকর্মীদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে, তা দেশের অন্য কোনো রাজনৈতিক দলের ইতিহাসে নেই। এই ত্যাগই দলের সবচেয়ে বড় শক্তি। এই আত্মত্যাগের ভিত্তিতেই আমরা আত্মবিশ্বাসী—আগামী দিনের বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App