×

বিএনপি

রাজশাহীতে ড. মঈন

নির্বাচনের আগে বিচার-সংস্কার বিএনপি আর শুনতে চায় না

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৪:০২ পিএম

নির্বাচনের আগে বিচার-সংস্কার বিএনপি আর শুনতে চায় না

ছবি : ভোরের কাগজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন — এ কথা এখন আর বিএনপি শুনতে চায় না।

শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর ভুবনমোহন পার্কে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. মঈন খান বলেন, বিচার ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। সে লক্ষ্যেই যত দ্রুত সম্ভব জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে নির্বাচন আয়োজনের মাধ্যমে।

ড. মঈন বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির মূল দাবি একটাই— জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। বিচার ও সংস্কারের কথা বলে আর কোনোভাবেই নির্বাচন পেছানোর যুক্তি আমরা মানি না।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ড. মঈন খান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আচরণ করা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের প্রতিটি আচরণে গণতন্ত্র, শালীনতা ও সংযমের ছাপ থাকতে হবে। তবেই জনগণ বিএনপিকে ভরসা করবে।

অনুষ্ঠানে বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সদস্যসচিব মামুন-অর-রশীদ।

বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। এ সময় পুরোনো সদস্যদের নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড. মঈন খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App