×

বিএনপি

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ: ফারুক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:৫৯ পিএম

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ: ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর হামলার ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তি করার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাসাস আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশকে আবারও রসাতলে নেয়ার, আবারও গণতন্ত্রকে ভুলণ্ঠিত করার ষড়যন্ত্র চলছে।

স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন রেখে জয়নুল আবদিন ফারুক বলেন, এখনো কেন আওয়ামী লীগের নিয়োগ করা পুলিশ কর্মকর্তারা মাঠে আছে, এখনো কেন সচিবালয়ে আওয়ামী প্রেতাত্মারা আছে?

তারেক রহমানকে নিয়ে কটূক্তি বন্ধ ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘যদি এসব বন্ধ না হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়াতে আমরা বাধ্য হবো।’

আরো পড়ুন : গোপালগঞ্জে কারফিউ, থমথমে শহরে সড়কে যান চলাচল সীমিত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App