×

বিএনপি

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলেন খালেদা জিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১০:১৯ এএম

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলেন খালেদা জিয়া

হাসপাতালে গেলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি আবার বাসায় ফিরেছেন।

গুলশানে চেয়ারপারসনের বাস ভবন থেকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিট রওনা হন।

বসুন্ধরা আবাসিকের এভার কেয়ার হাসপাতালে গিয়ে তিনি পৌঁছান রাত ৮টার দিকে।

বিএনপির মিডিয়া সেল জানায়, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত ১১টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন। 

রাত ১১টা ৪৩ মিনিটে তিনি বাসায় পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভার কেয়ারে নেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App