×

বিএনপি

সাজ্জাদুল মিরাজ

জনগণের ভোটাধিকারের আন্দোলন এখন দ্বারপ্রান্তে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম

জনগণের ভোটাধিকারের আন্দোলন এখন দ্বারপ্রান্তে

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেছেন, দীর্ঘ ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন, মিথ্যা মামলা ও জেলজুলুম সয়ে আজ বাংলাদেশ গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মিরপুর ১ নম্বরস্থ শাহআলী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, গত ১৬ বছর ধরে রাজপথে থেকে দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। আজ আমরা এই অবস্থানে এসেছি, যা সম্ভব হতো না যদি না ২৪ শে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটত।

নিজ এলাকার সঙ্গে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার কষ্ট প্রকাশ করে সাজ্জাদুল মিরাজ বলেন, আমি এই এলাকারই সন্তান। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের শাসনামলে আমার নামে ২৮০টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছিল। সেই কারণে টানা ১৬ বছর আমি এলাকায় থাকতে পারিনি। যেখানে যেতাম এক মাসের বেশি থাকা যেত না, পুলিশ খবর পেলেই হানা দিত। বহু হামলা, নির্যাতন সহ্য করেছি, নয়বার জেল খেটেছি। কিন্তু আমি সংগ্রাম থেকে পিছপা হইনি।

তিনি আরও বলেন, আমার পুরো পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী। আমরা বিএনপি সমর্থিত পরিবার হিসেবে সবসময় জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে আছি।

দলীয় আদর্শ ও জনগণের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে মিরাজ জানান, আওয়ামী সরকারের দমন-পীড়ন তাকে দমাতে পারেনি, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার অঙ্গীকার আরও দৃঢ় করেছে।

উল্লেখ্য, বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এদিন মিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়, যেখানে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App