×

বিএনপি

মির্জা ফখরুল

সফরে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে বাংলাদেশের ঐক্য প্রকাশ পেয়েছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ পিএম

সফরে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে বাংলাদেশের ঐক্য প্রকাশ পেয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব রাজনৈতিক দলগুলোকে তিনি এই সফরে সংযুক্ত করেছেন। এর মাধ্যমে বাংলাদেশের ঐক্য প্রকাশ পেয়েছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বমঞ্চে বক্তব্য দেন ড. ইউনূস। তিনি সেখানে ঘোষণা দেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অধিবেশনে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপির ছয়জন নেতা।

আরো পড়ুন : বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আগ্রহী ভুটান

ভাষণের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত জোরালো ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। আমরা খুশি যে সব রাজনৈতিক দলগুলোকে তিনি এই সফরে সংযুক্ত করেছেন। এর মাধ্যমে বাংলাদেশের ঐক্য প্রকাশ পেয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে চাইছে। ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সংস্কার কাজও চলছে, যাতে ভবিষ্যতের সরকারও এই প্রক্রিয়া অব্যাহত রাখতে পারে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App