×

বিএনপি

মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

মতবিনিময় সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক মতবিনিময় সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

রোববার (৯ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ী এলাকায় ঘটনা ঘটে। সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় চলছিল। সভার সময় তিনি দুর্বলতা ও মাথা ঘোরা অনুভব করেন। এরপর উপস্থিত সবার অনুমতি নিয়ে চেয়ারে বসে বক্তব্য শেষ করেন তিনি।

সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান, বক্তব্যের একপর্যায়ে মহাসচিবের কণ্ঠ আটকে যায় এবং তিনি কাঁপতে থাকেন। এসময় তিনি পাশে থাকা নেতাকর্মীদের তাকে ধরতে বলেন এবং জানান, “একটু মাথা ঘুরছে।” কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, “কিছু হয়নি, আমি ভালো আছি।” এরপর চেয়ারে বসেই বক্তব্য শেষ করেন।

আরো পড়ুন : ‘গুপ্ত রাজনীতি’ সম্পর্কে সরকারকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

স্থানীয় বিএনপি নেতা মোকলেসুর রহমান বলেন, মহাসচিব অসুস্থ বোধ করলেও যে দৃঢ়তায় বক্তব্য শেষ করেছেন, তা তার নেতৃত্বের প্রমাণ। আমরা সবাই তার সুস্থতা কামনা করছি। এটি তার রাজনৈতিক চরিত্রেরই অংশ। তিনি দলের জন্য নিজের শারীরিক অবস্থা ভুলে যান। তার এই দৃঢ়তা আমাদের নতুন করে অনুপ্রেরণা দিয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো তিনি একটু বিশ্রাম নেবেন, কিন্তু তিনি হাত তুলে বললেন, ‘আমি ভালো আছি’। এই দৃশ্য দেখে আমরা আবেগী হয়ে পড়েছিলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App