×

বিএনপি

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন প্রসঙ্গে যে বার্তা দিলেন সালাউদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন প্রসঙ্গে যে বার্তা দিলেন সালাউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আদালতের দেওয়া এ রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, যাতে দেশবাসী দেখে এবং ভবিষ্যতের শাসকরাও বুঝতে পারে যে স্বৈরাচার ও ফ্যাসিবাদের কোনো স্থান বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থায় নেই। যারা গণতন্ত্র বিরোধী আচরণ করবে তাদের একই পরিণতি ভোগ করতে হবে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মের অতন্দ্র প্রহরী’ শীর্ষক সমাবেশে এ বক্তব্য দেন সালাউদ্দিন আহমদ। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম।

আরো পড়ুন : গণভোটে ‘হ্যাঁ-না’ নিয়ে বিভ্রান্তি রয়েছে: মির্জা ফখরুল

বক্তব্যে সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিল না; বরং গণতন্ত্রের মুখোশ পরে একটি ফ্যাসিস্ট শক্তি হিসেবে সংবিধান লঙ্ঘনের নানা কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং শহীদদের রক্তদানের বিনিময়ে জনগণের আকাঙ্ক্ষা ছিল একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন। কিন্তু বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা মানুষ চায় না।

তিনি সতর্ক করে বলেন, জনপ্রত্যাশা পূরণে ব্যর্থতা ভবিষ্যতে দেশে আবারও ফ্যাসিবাদী রাজনীতির বিস্তার ঘটাতে পারে। তাই গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার প্রতি জোর দেন তিনি।

সমাবেশে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা-৬ আসনে দলের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করেন, শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। এ সময় তিনি দলের নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App