×

বিএনপি

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান আমিনুল হকের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৩:০৬ এএম

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান আমিনুল হকের

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান আমিনুল হকের

তারেক রহমানের ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে নবীন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বৃহস্পতিবার মিরপুর সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আমিনুল হক বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। স্কুল পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং যুবসমাজকে মাঠমুখী করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি জানান, ধর্মীয় উপাসনালয়ের ইমাম–মুয়াজ্জিনসহ প্রধানদের জন্য মাসিক ভাতা এবং শিক্ষিত ইমামদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা ও নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

তারেক রহমান ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ পরিকল্পনার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, নির্বাচিত পরিবারকে মাসিক আর্থিক সহায়তা বা মৌলিক পণ্য সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, শফিকুল ইসলাম খান মিলটন, ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App