×

বিএনপি

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কী, জানালেন ডা. জাহিদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম

খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কী, জানালেন ডা. জাহিদ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) হাসপাতালে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, গত ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়া সিসিইউতে আছেন। তিনি ডাক্তারদের পরামর্শ মেনে চলছেন এবং চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

ডা. জাহিদ আরো বলেন, বাংলাদেশের লাখো কোটি মানুষের দোয়া ও সমর্থনের ফলে এ যাত্রায় তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি দলের কৃতজ্ঞতাও জানান।

আরো পড়ুন : এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার, বসেছে ব্যারিকেড

এই অবস্থায় হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং পুলিশের উপস্থিতি রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ছাড়া অন্যদের হাসপাতালের মধ্যে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।

হাসপাতাল সূত্র জানায়, রোগী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App