×

বিএনপি

খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিলেন ব্রিটিশ চিকিৎসক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পিএম

খালেদা জিয়ার চিকিৎসায় যোগ দিলেন ব্রিটিশ চিকিৎসক

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে রিচার্ড বিল নামে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে পৌঁছেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় তিনি কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় সাবেক সচিব মো. আব্দুল খালেক ও মুঞ্জুর মোর্শেদ চৌধুরী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, তিনি ইতোমধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে স্বাগত জানান।

এদিকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য একইদিন বিকালে চীন থেকে আরো চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছাবেন বলে জানানো হয়েছে। তাদেরকেও বিমানবন্দরে স্বাগত জানাবেন সাবেক সচিব মো. আব্দুল খালেক ও মুঞ্জুর মোর্শেদ চৌধুরী।

চীনের এই পাঁচ চিকিৎসক হলেন- ডা. কাই জিয়ানফাং, ডা. ইউয়ান জিন, ডা. ঝাং ইউহুই ও ডা. মেং হং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

শেখ রেহানা নয়, ‘আওয়ামী লীগের হাল ধরতে’ কেন শেখ সেলিম?

ঝটিকা মিছিলের চেষ্টা, ধরা খেলো নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী

ঝটিকা মিছিলের চেষ্টা, ধরা খেলো নিষিদ্ধ ছাত্রলীগের ৪ কর্মী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App