×

বিএনপি

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ডা. জুবাইদা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ এএম

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ডা. জুবাইদা

তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওনা হন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে জানান, ডা. জুবাইদা রহমান লন্ডনে ফিরে গেছেন। তিনি বলেন, ইনশাআল্লাহ, তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে তিনি আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন।

তিনি আরো জানান, নির্ধারিত সময়েই বিমানটি ঢাকা ছেড়েছে। ফ্লাইটটি সিলেট হয়ে সরাসরি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে।

এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের কয়েক দিনের তুলনায় আরো বেশি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং প্রায় এক মাস ধরে তিনি সেখানে অবস্থান করছেন। আলহামদুলিল্লাহ, দেশবাসীর দোয়ায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

ডা. জাহিদ জানান, শুক্রবার খালেদা জিয়ার একটি ছোট প্রসিডিউর অপারেশন থিয়েটারে সম্পন্ন করা হয়েছে, যা অত্যন্ত সফলভাবে শেষ হয়েছে। তিনি বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের আইসিইউ সুবিধাসংবলিত কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান, শামীম ইসকান্দারসহ পরিবারের সদস্য এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হচ্ছে। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসা যেন তিনি অব্যাহতভাবে গ্রহণ করতে পারেন এবং তার বর্তমান শারীরিক অবস্থা যেন আরো উন্নতির দিকে যায়—সে জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবির সদস্য নিহত

ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবির সদস্য নিহত

বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও ৪

বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App