×

বিএনপি

হাসনাতের বিপক্ষে ট্রাককে সমর্থন দিলো বিএনপি

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম

হাসনাতের বিপক্ষে ট্রাককে সমর্থন দিলো বিএনপি

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় এবার জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনের ট্রাক মার্কাকে সমর্থন দিলো বিএনপি। ফলে জামায়াত জোটে থাকা শাপলাকলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যেহেতু কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই। সে হিসেবে দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা মৌখিকভাবে কেন্দ্র থেকে নির্দেশিত হয়েছি গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়া এবং তার পক্ষে কাজ করতে। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা ট্রাকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিএনপি আমাদের প্রার্থী জসিম উদ্দিনকে সসমর্থন দিয়েছেন। 

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App