×

বিএনপি

টাঙ্গাইলে বিএনপি প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা

Icon

সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম

টাঙ্গাইলে বিএনপি প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে নির্বাচনী আচরণ লঙ্ঘন করে গণভোজের আয়োজন করায় বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আহমেদ আযম খানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার (৭ফেব্রুয়ারি)  বিকেলে যাদবপুর ইউনিয়নের শোলাপ্রতিমা এলাকায় এ ভ্রামান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা।

আদালত সূত্রে জানাযায়, উপজেলার সোলাপ্রতিমা এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারে সভার পাশে এক বাড়িতে খাবার রান্না করে। আইন অনুযায়ী নির্বাচন প্রচার প্রচারণার সময় ভোটারদের কোমল পানীয় এবং খাবার খাওয়ানো অপরাধ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা বলেন, "জাতীয় সংসদ নির্বাচন ২০২৫, ১৩-এর চ" বিধি অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

মধ্যরাতে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১৪

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App