×

বিএনপি

আমরা সংস্কার চাই, তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো: মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

আমরা সংস্কার চাই, তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেবো: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, রাষ্ট্র সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে দেশের উন্নয়নের পথে অবদান রাখার জন্য।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় এক পথসভায় তিনি বলেন, গণভোটের মূল প্রশ্ন একটাই কে সংস্কার চায় আর কে চায় না। যারা দেশ ও রাষ্ট্র পরিচালনা করেছিল তারা আজ দেশ থেকে দূরে। দেশকে সঠিক পথে নিতে হলে সংস্কার প্রয়োজন। যারা সংস্কার চান, তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই তাই সবাই ‘হ্যাঁ’ দেব।

আরো পড়ুন : ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করা হবে: জামায়াত আমীর

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, আমি সব সময় আপনার পাশে আছি। আপনারা নিরাপদে থাকবেন, কোনো ক্ষতি হবে না।

জনসাধারণকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে—দেশ আগের মতো চলবে নাকি নতুন পথে এগোবে। আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার। পুরনো রাজনীতির বদলে নতুন নেতৃত্বকেই আমরা সমর্থন করব। প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন ভাবনায় দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আসুন সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে দাঁড়াই।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App