×

বিএনপি

মির্জা ফখরুল

জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম

জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতে ইসলামীকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “ দেশে একটা দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বলছে, ‘বিএনপিকে ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে না।’ অথচ আমাদের হেফাজতে ইসলামের আমীর সাহেব বলেছেন, ‘জামায়াতকে ভোট দেওয়া হচ্ছে নাজায়েজ।”

তিনি আরো বলেন, “জামায়াতের সঙ্গে ছিল চরমোনাই পীর সাহেব। তিনি বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী।সুতরাং এই একটা দলকে ভোট দিয়ে আমরা তো আমাদের ঈমান নষ্ট করে ফেলবো।”

ভোটারদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, ‘কোনো বিভ্রান্ত না হয়ে, দেশের উন্নয়নের জন্য, ১৯৭১ সালের স্বাধীনতাকে ধারণ করবার জন্য, জুলাইয়ের যুদ্ধকে ধারণ করবার জন্য, আসুন আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করি এবং দেশে উন্নয়ন করি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App